বর্তমান মানবচরিত্র
✍️ লেখক — প্রসেনজিৎ দলুই
মানুষের বেদনা মানুষই বোঝে না,
দুনিয়াটা আজ তাই উৎসবে
সাজে না।।
আলোর
অভাব আজ দুনিয়ার মাঝে,
বাস্তবের আলো নেই আজ
কোনো কাজে।
শিক্ষার আলো নেই, স্বাস্থ্যের
আলো নেই,
মূল্যবোধও নেই মানুষের মাঝে।।
অন্ধকারের মাঝে যে দীপশিখা
চাই ,
স্বার্থর
মাঝে যে তা হারিয়ে
যে যায়।
প্রতিটি
মানুষ আজ মুখোশে যে
ঢাকা,
মিথ্যার
চারিপাশে মিছে সুখে থাকা।।
মূল্য দিয়ে মাপা হয় মানুষের
দাম,
শিক্ষা, জ্ঞান, সততা — এখন মানুষের ভ্রম।
ভালোবাসা মানে আজ ভালো
লাগা মনে,
ভালোবাসার প্রতিদান দিতে কজনেই বা জানে।।
সততা
সেরা নীতি আজ কেউ
পড়ে না,
অসৎ না হলে জীবিকা
যে চলে না।
জ্ঞান, শিক্ষা, নিষ্ঠা ভুলে মূল্য দিয়ে
বিচার করে,
চিকিৎসাটাও আজ ডাকাতদের হাতে
পড়ে।।
বিদ্যালয়ের
শিক্ষাগুলো কেমন যেন বদলে
গেছে,
বিদ্যালয়ের দায়ভার যে অযোগ্যদেরই হাতে
আছে।
যোগ্য তুমি হও না,
জ্ঞানের পথে চলো না,
সত্য কথা বলো না
— বিপদ তোমার হবে ভারী, মান-সম্মান থাকবে না।।
এই
দুনিয়ার মন্ত্রপাঠ বদলে গেছে অনেক
কিছু,
ন্যায়, নিষ্ঠা, জ্ঞান, সততা ছাড়তে হবে
এদের পিছু।
দেখবে তোমার হবে নাম, বাড়বে
তোমার কদর-দাম,
তুমিই তখন সর্বসেরা — করছে
সবাই তোমার নাম।।
ভদ্রতা
আজ দুর্বলতা, বদমেজাজেই ব্যক্তিত্ব,
বদলে গেছে দুনিয়াটা আজ,
বদলে গেছে চরিত্র।।

Post a Comment